বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে রাজধানীতে রুহুল কবির রিজভীর বাসভবনে গিয়ে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় ফুল দিয়ে রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মশিউর রহমান রনি।
এ সময় কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে রুহুল কবির রিজভীর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন মশিউর রহমান রনি। তিনি আশা প্রকাশ করেন, রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন