নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিতে বিভাজন তৈরি এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে মহানগর বিএনপি সদ্য সচিব আবু আল ইউসুফ টিপুর বিরুদ্ধে। তার একের পর এক বিতর্কিত মন্তব্য ও বিভ্রান্তিকর বক্তব্যে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দলের প্রবীণ ও শীর্ষ নেতাদের ভূমিকা উল্লেখ করে একাধিক নেতাকর্মী জানান, নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতৃবৃন্দ দলের ঐক্য বজায় রাখতে সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ কখনো দলে বিভেদ বা বিশৃঙ্খলা তৈরি হয় এমন মন্তব্য করেন না।
আবু আল ইউসুফ টিপুর সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যের কড়া সমালোচনা করে ক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাই মামলা-হামলা কিংবা জেল-জুলুমের শিকার হননি। নারায়ণগঞ্জ বিএনপির হাজার হাজার নেতাকর্মী দিনের পর দিন গ্রেপ্তার, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। অথচ তিনি একা ত্যাগের দাবি তুলে দলের অন্যদের ছোট করার অপচেষ্টা করছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, টিপুর সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজেদের মধ্যে অশান্তি ও বিভাজন সৃষ্টি করতে চাচ্ছেন। একজন সুস্থ ও দায়িত্বশীল রাজনীতিবিদের কাছ থেকে এ ধরনের উস্কানিমূলক আচরণ আশা করা যায় না উল্লেখ করে অনেক নেতাকর্মী খোঁচা দিয়ে মন্তব্য করেন—তার মানসিক ও শারীরিক চিকিৎসার প্রয়োজন রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে নারায়ণগঞ্জের সর্বস্তরের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা দলের হাইকমান্ড এবং জ্যেষ্ঠ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। অবিলম্বে দলের শৃঙ্খলা রক্ষার্থে এবং বিভেদ সৃষ্টিকারী আবু আল ইউসুফ টিপুর বিরুদ্ধে উপযুক্ত সাংগঠনিক ও রাজনৈতিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ১৭ নং ওয়াড বিএনপির সহ-সভাপতি জাকির আহমেদ
দ্যা প্রেস নিউজ /এফজে
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
শেখ সিফাত গংদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে -অধ্যাপক মাহবুবুর রহমান
সোনারগাঁয়ে ভারী যান চলাচল বন্ধের উদ্যোগ, হামলায় নারীসহ আহত ৭
বন্দরে বুলবুল হ/ত্যাকাণ্ডে জামায়াতের তীব্র নি/ন্দা, জড়িতদের দ্রুত গ্রে/প্তারের দাবি
বন্দরে বুলবুল হ/ত্যাকাণ্ডে জামায়াতের তীব্র নি/ন্দা, জড়িতদের দ্রুত গ্রে/প্তারের দাবি
সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও সুইচ গিয়ার উদ্ধার
ভারত সফর নিয়ে সিদ্ধান্তহীনতায় তারেক রহমান
নারায়ণগঞ্জে যুব আন্দোলনের নেতাকে হত্যা এবং দেশব্যাপী সন্ত্রাস-চাঁদাবাজীর বিস্তারে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ছে -পীর সাহেব চরমোনাই
বিতর্কিত বক্তব্যের অভিযোগে তোপের মুখে টিপু
নবনির্বাচিত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রনি
দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাসেল মাহমুদের অভিনন্দন
চাষাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
২৩ তম রাষ্ট্রপতিকে সাংসদ দিপু ভূঁইয়ার অভিনন্দন
অসহায় প্রতিবন্ধী হাসান আলীর পাশে ইউএনও
সাইবার অপরাধ দমনে নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ কর্মশালা