ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুলকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। রাত নয়টার দিকে এলাকার বহুদিনের কুখ্যাত সন্ত্রাসী শেখ সিফাত তার দলবল নিয়ে মুজাহিদুল ইসলাম বুলবুলের ওপরে হামলা করে। এই সিফাতের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজীর বহু অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে মামলাও আছে কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নাই। প্রশাসনের উদাসীনতার কারণেই মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রাণ দিতে হলো। সন্ত্রাসীদের গ্রেফতার করা হলেও তাদের শাস্তিপ্রাপ্তির বিষয়ে আমরাসহ জাতি সন্দিহান। সরকারকে বলবো, এই সন্ত্রাসী ও তার দলবলের শাস্তি প্রদানে কোন উদাসীনতা দেখা গেলে বা আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড় পেলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে। সরকারকে সতর্ক করে বলবো, আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর হতে হবে।
আজ ২১ আগস্ট শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এই মন্তব্য করেন।
দলের মাসিক বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শেখ মুহাম্মদ নুরুন নাবী, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) হাফেজ মাওলানা প্রভাষক মোঃ আলমগীর হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ), ইঞ্জিনিয়ার শেখ মারুফ, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলী উল্লাহ (এমপি), সদস্য (শৃঙ্খলা বিভাগ) আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য (সমাজকল্যাণ বিভাগ) আব্দুর রহমান, সদস্য (শৃঙ্খলা বিভাগ) অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ) আতিকুর রহমান মুজাহিদ, সদস্য মুফতি মানসুর আহমাদ সাকী, সদস্য (প্রচার ও মিডিয়া বিভাগ) কে এম শরীয়তুল্লাহ, সদস্য (অডিট বিভাগ) অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, সদস্য (নির্বাচন ও জনপ্রতিনিধি বিভাগ) মুফতি শামসুদ্দোহা আশরাফী, সদস্য মুহাম্মদ সেলিম মাহমুদ, সদস্য মুহাম্মদ আল ইকবাল, সদস্য (শিল্প ও বাণিজ্য বিভাগ) কে এম বিল্লাল, সদস্য (সমাজকল্যাণ বিভাগ) আবুল মোকাররম মো: কামাল উদ্দীন।
মায়াস সালাম
শেখ ফজলুল করীম মারুফ
সহকারী মহাসচিব ও বিভাগীয় প্রধান
কেন্দ্রীয় প্রচার বিভাগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ
দ্যা প্রেস নেওস/এফজে