শনিবার (২৬ সেপ্টেম্বর)
বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত
হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী আয়োজনে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত
হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মিয়া
খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পাভেল খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
সমাজসেবক আবুল কালাম,
সমাজকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ, ওয়ার্ড বিএনপির
সভাপতি সিবু দাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়ানুরাগীরা।
আয়োজকরা জানান, তরুণদের
খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা জোরদার করার
লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার
দায়িত্ব পালন করেন নিপু দাশ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন