নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলগেট এলাকার খানকায়ে শরীফ কাদরিয়ায় হযরত খাজা শাহ মো. আবদুস সাত্তার খান কাদরী ওয়াল চিশতী (রহ.)-এর মাজারে অনুষ্ঠিত ১১ দিনব্যাপী বার্ষিক ওরশ মোবারক শেষ হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে এবারের আয়োজনের সমাপ্তি ঘটে।
রাত ১০টায় সমাপনী মুনাজাত
পরিচালনা করেন খানকায়ে শরীফ কাদরিয়ার বর্তমান গদ্দিনশীন পীর আলহাজ খাজা শাহ মো.
সুলতান খাঁন কাদরী ওয়াল চিশতী।
মাহবুবে ছোবহানী, কুতুবে
রাব্বানী ও গাউছুল আজম হযরত বড় পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আবদুল কাদির জিলানী
(রহ.)-এর স্মরণে এবার ৬৪তম ওরশ অনুষ্ঠিত হয়। ১১ দিনের আয়োজনে পবিত্র কোরআন
তেলাওয়াত, মিলাদ, ফাতেহা,
জিকির-আজকার, কাওয়ালি, বাউল সংগীত ও দোয়া মাহফিলসহ নানা ধর্মীয় কর্মসূচি ছিল।
ওরশকে ঘিরে দেশের বিভিন্ন
জেলা থেকে ভক্ত,
মুরিদান ও আশেকে রাসুলরা খানকায়ে শরীফে আসেন। শেষ রাতেও দরবার
প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ
ক্লাবের সভাপতি আলহাজ এম. সোলায়মান, জেলা মুক্তিযোদ্ধা
সংসদের সদস্য সচিব হাজী নুর আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক
ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন রাতে কাওয়ালি পরিবেশন
করেন বাংলাদেশের প্রখ্যাত কাওয়াল মো. নাদিম কাওয়াল ও তার দল।
ওরশের প্রচারণা ও আগত
অতিথিদের মেহমানদারির দায়িত্বে ছিলেন পীরজাদা মো. সাদী খাঁন কাদরী ওয়াল চিশতী।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হযরত সাত্তার শাহ মুরিদ মাজার উন্নয়ন কমিটির সভাপতি ও
‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, এফ কে
মোহাম্মদ এমদাদ খান রিংকু, মো. মোমেন আহমেদ মমিন, ভাসকর ও হাজী মহিউদ্দিন মাহী।
এছাড়া ওরশে অংশ নেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য
আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক
কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দ্যা প্রে নিউজ/এফজে
মন্তব্য করুন