এসআরবি-১১ সূত্রে জানা যায়, গোপন
তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল রাত ৯টার দিকে মাসদাইর বাজার এলাকায় অভিযান
শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন
ব্যক্তি সেখান থেকে দ্রুত সরে যান।
পরে ঘটনাস্থলের আশপাশে
তল্লাশি চালায় অভিযানকারী দল। একপর্যায়ে একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি
বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও
ম্যাগাজিন আইনগত প্রক্রিয়ার জন্য ফতুল্লা থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে
এসআরবি-১১।
সংস্থাটির ভাষ্য, অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবহার এবং
সরবরাহ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাসদাইর এলাকায়
এ অভিযান চালানো হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ভবিষ্যতেও অভিযান চলবে বলে
জানিয়েছে তারা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন