নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলেও তা থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)
বিকেল ৪টা ৫ মিনিটের দিকে জঙ্গল বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে
বায়তুল মামুর জামে মসজিদের সামনে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে
পুলিশকে খবর দেওয়া হলে কামতাল তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি
উদ্ধার করেন।
কামতাল তদন্ত কেন্দ্রের
ইনচার্জ তৈয়বুর রহমান জানান, মরদেহ থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পুলিশ
ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে দেওয়া হয়েছিল। তবে ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে
বৃদ্ধের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, মরদেহের
শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করার পাশাপাশি
মৃত্যুর কারণ অনুসন্ধানে ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।
পরে মরদেহটি ময়নাতদন্তের
জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন