শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের শুভকামনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। উৎসবকে ঘিরে দেওয়া বার্তায় তিনি ধর্মীয় সহাবস্থান, পারস্পরিক সম্মান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (১৭ অক্টোবর) পাঠানো শুভেচ্ছা বার্তায় জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, অশুভের পরাজয় এবং সত্য ও সুন্দরের বন্দনাই শারদীয় দুর্গোৎসবের মূল তাৎপর্যগুলোর অন্যতম। ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্য মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় করে।
তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা এবং মানুষের কল্যাণের শিক্ষা সব ধর্মেই রয়েছে। তাই নিজ নিজ ধর্মীয় আচার পালনের পাশাপাশি অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পারস্পরিক সহমর্মিতা বজায় রাখা প্রয়োজন।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি উৎসব নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া নিরাপত্তাব্যবস্থার কথাও উল্লেখ করেন।
বার্তার শেষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে জেলার সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন