আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী
Advertisement

ইউপি নির্বাচন দিয়ে শুরু হতে পারে স্থানীয় সরকার ভোট, প্রস্তুতিতে বিএনপি-জামায়াত-এনসিপি

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বাড়ছে। সবকিছু ঠিক থাকলে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। চলতি সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণার সম্ভাবনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এরপর পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনের সম্ভাব্য তফসিলকে সামনে রেখে ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি—তিন দলই স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্ত করার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কাজ করছে।

বিএনপির নেতারা বলছেন, দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন হলেও প্রার্থী বাছাইয়ে দলীয় সমর্থনের বিষয়টি গুরুত্ব পাবে। তবে একই পদে একাধিক নেতা প্রার্থী হতে চাইলে তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমরা নির্বাচনমুখী রাজনৈতিক দল। মাত্র একটি জাতীয় নির্বাচন হলো। একটা প্রস্তুতি তো আমাদের ছয় মাস আগেই নেওয়া ছিল এবং স্থানীয় নির্বাচন নিয়েও প্রস্তুতি রয়েছে।”

তিনি জানান, দলীয় নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগেই প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে মাঠপর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে জরিপ ও তথ্য সংগ্রহের কাজ চলছে।

প্রার্থী চূড়ান্তের বিষয়ে মামুন মাহমুদ বলেন, “মাঠপর্যায়ে জরিপ চলছে। তারপরে দল থেকে একটা প্রক্রিয়া অনুসরণ করে প্রার্থী চূড়ান্ত করা হবে।”

একই পদে বিএনপির একাধিক নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে থাকায় বিষয়টি কীভাবে সমন্বয় করা হবে—এমন প্রশ্নে তিনি বলেন, দলের নির্ধারিত প্রক্রিয়ায় আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এতে অভ্যন্তরীণ প্রতিযোগিতা কমানোর পাশাপাশি দলীয় ঐক্য ও সমন্বয় আরও দৃঢ় করার চেষ্টা থাকবে।

জেলা পরিষদের প্রশাসক পদে থাকা অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, “সরকার উন্নয়নমূলক কর্মসূচি পালন করছে, পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সেগুলো নিয়ে মাঠে কাজ করছে।”

অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীরাও নিজ নিজ এলাকায় সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন।

জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আব্দুল মোমিন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সুশৃঙ্খল সংগঠন। এখানে সংগঠনের পক্ষ থেকে যাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তারা অলরেডি তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। আমাদের এখানে সংগঠনের বাইরে কোনো প্রার্থী হওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “মোটামুটি আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি এবং তা অব্যাহত আছে।”

এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে গণঅভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা জানিয়েছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থী বাছাই ও মাঠপর্যায়ে কার্যক্রম চলছে। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, “আমাদের প্রার্থী ঘোষণার প্রস্তুতি চলছে সারা নারায়ণগঞ্জে। প্রার্থীদের কারও কারও নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েও গেছে। কেন্দ্র থেকেও নাম ঘোষণার নির্দেশনা আছে। আমরা সময়মতো ঘোষণা করবো।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও এনসিপি জোটগতভাবে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে দল দুটি পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন। তবে নির্বাচনী সমীকরণ ও মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে কোথাও সমঝোতা বা কৌশলগত পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।

সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তফসিলকে সামনে রেখে নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে মাঠের প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই স্পষ্ট হবে কোন দল কোন এলাকায় কাকে প্রার্থী করছে এবং শেষ পর্যন্ত নির্বাচনী সমীকরণ কোন দিকে যাচ্ছে।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির  ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ

রবিদাস পাড়ায় পাঁচ বছর ধরে পৃথক দুর্গোৎসব, চর্মকার সম্প্রদায়ের পাশে খোরশেদ

রবিদাস পাড়ায় পাঁচ বছর ধরে পৃথক দুর্গোৎসব, চর্মকার সম্প্রদায়ের পাশে খোরশেদ

সোনারগাঁয়ে লোকশিল্প ফাউন্ডেশনের কর্মীকে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ

সোনারগাঁয়ে লোকশিল্প ফাউন্ডেশনের কর্মীকে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ

সোনারগাঁয়ে দুর্গামণ্ডপে ভারতীয় উপ-হাইকমিশনার, সঙ্গে পরিবারের সদস্যরা

সোনারগাঁয়ে দুর্গামণ্ডপে ভারতীয় উপ-হাইকমিশনার, সঙ্গে পরিবারের সদস্যরা

কাজল-মুন্নার মুক্তি চেয়ে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের কর্মসূচি

কাজল-মুন্নার মুক্তি চেয়ে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের কর্মসূচি

কদমতলীতে শিশুদের কলেরা টিকাদান, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান

কদমতলীতে শিশুদের কলেরা টিকাদান, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান