রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এক শুভেচ্ছা
বার্তায় এমপি দিপু বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের শাসনামলে
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সাহস, ত্যাগ ও দৃঢ়তা
দেখিয়েছেন এবং নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও গণতন্ত্রের পক্ষে অবিচল থেকেছেন,
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর অভিষেক সেই দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের এক
অনন্য স্বীকৃতি।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দৃঢ় নেতৃত্বে রাষ্ট্রপতির দায়িত্ব আরও মর্যাদাপূর্ণ হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও সাংবিধানিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুভেচ্ছা বার্তায় এমপি দিপু মহান আল্লাহর কাছে মির্জা ফখরুল ইসলাম
আলমগীরের সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে
রাষ্ট্রপতির দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক কামনা করেন।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন