নারায়ণগঞ্জের
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার
উদ্ধার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার
(২০ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম
পাশে ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১
জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক
দল কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের
পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পরে ওই
এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও
একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
উদ্ধার করা
অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায়
হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
অবৈধ অস্ত্র
ও মাদক উদ্ধারে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
মন্তব্য করুন