শেখ
সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে -অধ্যাপক
মাহবুবুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর
রহমান বলেন, গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর দক্ষিণ
শাখার জয়েন্ট সেক্রেটারি ও ইসলামী যুব আন্দোলন বন্দর থানার আইন ও মানবাধিকার
সম্পাদক মুহাম্মাদ বুলবুলকে সিফাত ও তার সন্ত্রাস বাহিনী নির্মমভাবে কুপিয়ে হত্যা
করেছে। অনতিবিলম্বে শেখ সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে।
আজ
২১ আগস্ট বাদ জুমআ বন্দর শাহী মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ
দাবি জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাও. দ্বীন ইসলামের
সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন
বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ফরিদপুর
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মারুফ শেখ, নগর সহ-সভাপতি
মুফতি মাসুম বিল্লাহ, নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ সহ যুব আন্দোলনের নেতৃবৃন্দ। মিছিল থেকে
প্রিয় বুলবুল ভাইয়ের নির্মম হত্যার বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী
আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর ঘোষণা করেছে
ধারাবাহিক কর্মসূচি: * ২২ আগস্ট, শনিবার: মহানগরের সকল থানায় বিক্ষোভ মিছিল। * ২৩
আগস্ট, রবিবার সকাল ১১টা:জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ
সুপার (এসপি) বরাবর স্মারকলিপি প্রদান।
মন্তব্য করুন