বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ
ইসলাম এমপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে
বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিএনপি সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম, প্রশাসনিক
পদক্ষেপ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক
সংস্কারের অগ্রগতি আলোচনায় উঠে আসে।
এ সময় নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণের মৌলিক অধিকার সুরক্ষা, সুশাসন
প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন
এমপি আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে নতুন ধারার রাজনীতি নিয়ে এনসিপির নীতিগত
অবস্থান, প্রত্যাশা ও ভবিষ্যৎ রাজনৈতিক ভাবনার বিষয়েও
তিনি মতবিনিময় করেন।
বৈঠকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করা, সরকারের
জবাবদিহিতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও
আলোচনা হয়।
পাশাপাশি
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের গঠনমূলক সম্পর্ক ও নিয়মিত সংলাপ অব্যাহত
রাখার গুরুত্ব নিয়েও মতবিনিময় করেন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন