বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি পার্কে জাতীয়তাবাদী
মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা
সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাখাওয়াত হোসেন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে নানা পর্যায় অতিক্রম করে
সংগঠনটি আজ একটি বড় সংগঠনে পরিণত হয়েছে। আগামী দিনে এই সংগঠন আরও শক্তিশালী হয়ে
দেশের নারীদের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।
তিনি বলেন,
নারায়ণগঞ্জে মহিলা দলকে সাংগঠনিকভাবে এগিয়ে নিতে বিভা হাসান,
মোসলেহা কামাল, নুর নাহার, মিতা ও ডলিসহ অনেক নেত্রী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁদের
অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের সদস্য ও নারায়ণগঞ্জ
সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভা।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার সাবেক
চেয়ারম্যান মোসলেহা কামাল,
জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুর নাহার, সহসভাপতি তাছলিমা বেগম, সাবেক সাংগঠনিক
সম্পাদক সাজেদা খাতুন মিতা, সোনারগাঁ থানা মহিলা দলের
সম্পাদিকা সালমা আক্তার কাজল, মহানগর মহিলা দলের সাবেক
যুগ্ম সাধারণ সম্পাদিকা নাহার সুলতানা, সাবেক সাংগঠনিক
সম্পাদিকা ডলি আহম্মেদসহ জেলা ও মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান
শেষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মোনাজাত পরিচালনা করেন। এতে বিএনপি, জাতীয়তাবাদী
মহিলা দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ
দেশের মানুষের কল্যাণ ও শান্তির জন্য দোয়া করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন