বুধবার (২৩ সেপ্টেম্বর)
বাসভাড়া নিয়ে চলমান পরিস্থিতি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের
অভিযোগের পরিপ্রেক্ষিতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
বিবৃতিতে আবদুল জব্বার বলেন, জ্বালানি
তেলের দাম বৃদ্ধির প্রভাব ইতোমধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে পড়েছে। এর মধ্যে
সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই কোনো কোনো পরিবহনে নিজেদের মতো করে ভাড়া
বাড়ানোর অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করেছে।
তার মতে, নারায়ণগঞ্জে
বাসভাড়া নির্ধারণের ক্ষেত্রে শ্রমজীবী মানুষ, নিম্ন ও
মধ্যম আয়ের পরিবার এবং নিয়মিত যাত্রীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখা
প্রয়োজন।
তিনি বলেন, নির্ধারিত
ভাড়ার অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগগুলো প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে খতিয়ে
দেখা দরকার। এ জন্য নিয়মিত ভ্রাম্যমাণ তদারকি এবং অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের
বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মহানগর জামায়াতের আমির আরও বলেন, বাসভাড়া
নিয়ে অনিশ্চয়তার কারণে যাত্রীদের মধ্যে ভোগান্তি ও হয়রানির পরিস্থিতি তৈরি হয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ভাড়ার বিষয়টি
সুশৃঙ্খল করার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত ব্যয় সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ
নিতে হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন