পাঁচ সদস্যের এই দলের
নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জের শিক্ষার্থী মোস্তাকিম রহমান মাহি। তিনি জানান, তথ্যপ্রযুক্তি
ও রোবটিক্সসহ বিভিন্ন বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকেরা
প্রতিযোগিতায় অংশ নেন। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই রৌপ্যপদক অর্জন করেছে
রোবোবি ইনোভেটরস।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের
সেগি ইউনিভার্সিটি কোটা দামানসারায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইন্দোনেশিয়ান
ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (আইওয়াইএসএ) ও সেগি ইউনিভার্সিটি যৌথভাবে
ডব্লিউআইসিই-২০২৬-এর আয়োজন করে।
প্রতিযোগিতায় বাংলাদেশের
প্রতিনিধিত্ব করা রোবোবি ইনোভেটরসের সদস্যরা হলেন—হেরিটেজ স্কুলের এ-লেভেলের
শিক্ষার্থী ও দলনেতা মোস্তাকিম রহমান মাহি, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের নবম
শ্রেণির শিক্ষার্থী ইফতেখার মাহমুদ রোহান, একই স্কুলের
দশম শ্রেণির শিক্ষার্থী মুবীন আহমেদ, পেনি বি সলিউশনের
এ-লেভেল (এএস) শিক্ষার্থী স্পন্দন সাহা এবং এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের
এ-লেভেলের শিক্ষার্থী মো. তামিমুল ইসলাম মাহি।
দলনেতা মোস্তাকিম রহমান
মাহির জন্য আন্তর্জাতিক পর্যায়ে এটি প্রথম সাফল্য নয়। এর আগে ২০২৪ সালে একই
প্রতিযোগিতায় স্বর্ণপদক পাওয়া বাংলাদেশের ‘টিম অ্যাটলাস’-এর সদস্য ছিলেন তিনি।
নতুন এ অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক উদ্ভাবন অঙ্গনে
নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্যের ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়ে
গেল।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন