নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে দুই
মাদক কারবারির কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)
সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ কয়েকটি এলাকায় এসব অভিযান পরিচালনা করা
হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ত্রাস
ও বৈষম্যবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন আক্তার হোসেন (৫৫), মিজানুর রহমান (৪২), সবুজ শেখ (৫৪) ও
আব্দুল্লাহ (২৫)। এ ছাড়া সামারি ট্রায়ালের একটি মামলায় আরিফুল ইসলাম (২৮) নামে
একজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আকাশ
(২৬) ও রাজু (২৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
অন্যদিকে নিয়মিত মামলায় মনির
হোসেন (৪৮) ও মাকসুদা আক্তার মিথিলাকে গ্রেপ্তার করা হয়। পূর্বের চুরি মামলায়
রাকিব (৩৪), সাব্বির (২৫) ও জুম্মান মোল্লা (৩০) এবং ডাকাতির প্রস্তুতির মামলায়
রাসেল (৫০), আমির হোসেন (২৪), আক্তার
হোসেন (৩৭) ও রাজন সরদার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ এমদাদুল হক বলেন,
বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ জনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন