শিক্ষার্থীদের পড়াশোনার
পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা
রয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নাসিক মেয়র
প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)
তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার আয়োজনে ‘একজন শিক্ষক, একজন
দায়ী’ শীর্ষক মোটিভেশনাল প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
মাদরাসা মিলনায়তনে আয়োজিত
কর্মসূচিতে শিক্ষকদের ব্যক্তিগত দ্বীনি উন্নয়ন, নৈতিকতা এবং শিক্ষার্থীদের
আদর্শিকভাবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
আবদুল জব্বার বলেন, একজন
শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেই দায়িত্ব শেষ করেন না। শিক্ষার্থীদের মূল্যবোধ
ও জীবনদর্শন তৈরিতেও তার ভূমিকা থাকে। এ কারণে শিক্ষকদের নিজেদের দ্বীনি জ্ঞান ও
আমল বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে দায়িত্বশীল
ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে ‘একজন শিক্ষক, একজন
দায়ী’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষকদের দাওয়াতি মানসিকতা, নৈতিক চেতনা ও ব্যক্তিগত উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা
নিজেদের দ্বীনি উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে
গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন