নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন রাস্তা কবরস্থান
জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর তিনি এ মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময়কালে পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করে আত্মশুদ্ধির গুরুত্ব
তুলে ধরেন মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, মানুষ কুরআন ও সুন্নাহর শিক্ষা অনুসরণ
করে নিজেকে পরিশুদ্ধ করতে পারলে সমাজে অন্যায়, অবিচার ও অপরাধ কমে আসবে।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন
অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগের বিষয়। হযরত ওমর (রা.)-এর শাসনামলের উদাহরণ উল্লেখ
করে তিনি মানুষের মধ্যে আল্লাহভীতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি চাঁদাবাজি, ডাকাতি ও মানুষের
ওপর নির্যাতনের অভিযোগ তুলে এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় তিনি আগামী দিনে সৎ, জনকল্যাণমুখী ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার
আহ্বান জানিয়ে বলেন, একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল
ভূমিকা পালন করতে হবে।
এ সময় শত শত মুসল্লির পাশাপাশি সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের
আমীর আলহাজ কফিল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন