রাজধানীর রাজারবাগে আয়োজিত
অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটরিয়ামে
আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ পদক তুলে দেন।
পুলিশের দায়িত্ব পালনে বিশেষ
অবদান রাখার স্বীকৃতি হিসেবে হাবিবুর রহমানকে পিপিএম-সেবা পদকে ভূষিত করা হয়েছে।
কর্মক্ষেত্রে পেশাদারিত্ব ও দক্ষতার পাশাপাশি সততা, সাহসিকতা, অপরাধ দমন এবং জননিরাপত্তা ও জনসেবায় অবদানের বিষয়গুলো পদক প্রদানের
ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।
এ ছাড়া গুরুত্বপূর্ণ ও
চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার স্বীকৃতিও
রয়েছে এ পদকের পেছনে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ এক
বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
পিপিএম-সেবা অর্জন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দীর্ঘ
পেশাজীবনের নিষ্ঠা, দায়িত্বশীলতা, সততা ও নেতৃত্বের দক্ষতার স্বীকৃতি। তাঁর এই সম্মাননা জেলা পুলিশের
সদস্যদের পেশাগত কাজে আরও উৎসাহিত করবে বলে মনে করছে জেলা পুলিশ।
জননিরাপত্তা নিশ্চিত করা ও সাধারণ মানুষের সেবায় আরও
দায়িত্বশীলভাবে কাজ করার ক্ষেত্রে এ পদক জেলা পুলিশের সদস্যদের অনুপ্রেরণা জোগাবে
বলেও জানানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন