ব্যবসার অনুমোদন সংক্রান্ত
কাগজপত্র না থাকায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন হোটেল ও রেস্তোরাঁর বিরুদ্ধে
ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠান তিনটিকে
মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর)
দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের
নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাজি কাচ্চি ঘর, সোনার
বাংলা বিরিয়ানি ঘর ও বিল্লাল হোটেলকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে
জানা গেছে, অভিযানের সময় হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স দেখাতে
বলা হলেও প্রতিষ্ঠানগুলো তা উপস্থাপন করতে পারেনি। পরে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ
আইন, ২০১৪-এর ৭ ধারা অনুযায়ী লাইসেন্স না থাকার কারণে একই
আইনের ১৯ ধারায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.
মামুন সরকার বলেন,
লাইসেন্স ছাড়া হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার বিরুদ্ধে নিয়মিত
অভিযান চালানো হবে। প্রতি মাসেই এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।
অভিযানে সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন