রাজধানীতে জাতীয়
সমাজতান্ত্রিক দলের (জাসদ) একটি প্রতিনিধি সভা চলাকালে নারায়ণগঞ্জের তিন নেতাকে
আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর)
দুপুর আড়াইটার দিকে রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন
দলটির নারায়ণগঞ্জের নেতারা।
আটক তিনজন হলেন—নারায়ণগঞ্জ
মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান এবং
জেলা জাসদের সহসভাপতি মো. সৈয়দ হোসেন।
নারায়ণগঞ্জ জেলা জাসদের
যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেন্দ্রীয়
কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভায় অংশ নিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসদের কয়েকজন
নেতা ঢাকায় যান। সভার কার্যক্রম চলার মধ্যেই পুলিশ তিন নেতাকে আটক করে।
তবে কী কারণে তাদের আটক করা
হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি শফিকুল ইসলাম ভূঁইয়া।
আটকের পর তাদের কোথায় নেওয়া হয়েছে বা তাদের বিরুদ্ধে
কোনো মামলা রয়েছে কি না—এ বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন