প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সফরের সার্বিক কার্যক্রম তুলে ধরতে বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর
কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের
(ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের
সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং নিউইয়র্ক সফরের সামগ্রিক অর্জন ও ফলাফল তুলে ধরা হবে।
এতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের
মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন