নারায়ণগঞ্জ সদর উপজেলা
ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সদস্য
ক্রীড়াবিদ মো. সোহেল রানাকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য
নজরুল ইসলাম আজাদ,
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং
জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
সম্প্রতি পৃথক সৌজন্য
সাক্ষাতে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার
কার্যক্রম আরও সক্রিয় করা,
তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি এবং নিয়মিত প্রতিযোগিতা আয়োজন নিয়ে
আলোচনা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত পুনর্গঠিত কমিটিতে রিয়াদ সদস্য সচিব ও
সোহেল সদস্য হিসেবে রয়েছেন।
সাক্ষাৎকালে নেতারা বলেন, শুধু
সাংগঠনিক কাঠামো নয়, মাঠের কার্যক্রমের মাধ্যমেই ক্রীড়া
সংস্থাকে সক্রিয় করতে হবে। বিভিন্ন বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করে নিয়মিত
টুর্নামেন্ট আয়োজনের ওপর তারা গুরুত্ব দেন।
তাদের মতে, তরুণদের
ক্রীড়া কার্যক্রমে যুক্ত করা গেলে স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভা উঠে আসার সুযোগ
তৈরি হবে। তৃণমূলের খেলোয়াড়দের অনুশীলন, প্রশিক্ষণ ও
প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য
প্রস্তুত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সাক্ষাতে ক্রীড়া সংগঠনের
সঙ্গে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন
ইভেন্ট ও টুর্নামেন্টের মাধ্যমে সদর উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার
পরামর্শ দেওয়া হয়।
এ সময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে
প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তারা। নবগঠিত অ্যাডহক কমিটির সামনে নির্ধারিত
সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্বও রয়েছে বলে জাতীয় ক্রীড়া পরিষদের
অনুমোদনসংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন