খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া আয়োজন বাড়াতে আয়োজকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টায় বন্দরের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে
আয়োজিত একটি ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন তিনি।
আবুল কালাম বলেন, খেলাধুলাকে মাঠপর্যায়ে নিয়ে যেতে কাজ করা হচ্ছে।
তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার বিষয়টি
গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, উপজেলা ও ইউনিয়নভিত্তিক খেলার মাঠ এবং স্টেডিয়াম নির্মাণের
পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিসর আরও বাড়বে
এবং তরুণরা নিয়মিত ক্রীড়াচর্চার সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া আয়োজনের প্রশংসা করে সংসদ সদস্য বলেন,
খেলাধুলাকে এগিয়ে নিতে যারা মাঠপর্যায়ে কাজ করছেন, তাদের প্রতি তার শুভকামনা রয়েছে।
পাশাপাশি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এর আগে শুক্রবার মদনপুরে আয়োজিত একটি মিলাদ মাহফিলে অংশ নেন আবুল কালাম।
সেখানে আসরের নামাজ আদায় শেষে তিনি কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ফাইনাল খেলার পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন