পর্দায় দেব ও শুভশ্রী জুটির রসায়ন দর্শকদের কাছে বরাবরই জনপ্রিয়। একসময় বাস্তব জীবনেও সম্পর্কে ছিলেন এই দুই তারকা। দীর্ঘ সময় পর আবারও জুটি বেঁধে পর্দায় ফিরছেন তারা। আসন্ন পূজায় মুক্তির অপেক্ষায় থাকা তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’ নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
সিনেমাটির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশের পর নতুন করে আলোচনায়
এসেছে দেব-শুভশ্রীর রসায়ন। গানের একটি রোম্যান্টিক দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।
গানটির ভিডিওতে কালো শাড়িতে দেখা গেছে শুভশ্রীকে। তার সঙ্গে মিলিয়ে
কালো শার্ট ও ট্রাউজারে হাজির হয়েছেন দেব। ভিডিওর শেষভাগের একটি দৃশ্যে দুজনকে বেশ
ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেখানে দেবকে চোখ বন্ধ করে শুভশ্রীর গলার কাছে চুমু দিতে
দেখা যায়।
ওই সময় গানের কথায় শোনা যায়—‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন
পাহাড়ে।’ আর ঠিক তখনই ক্যামেরায় শুভশ্রীর গলার কাছে একটি লালচে ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
বিষয়টি নজরে আসার পর অনেকেই সেটিকে ‘লাভ বাইট’ হিসেবে উল্লেখ করছেন।
এরই মধ্যে ওই দৃশ্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কেউ কেউ বিষয়টিকে নিছক সিনেমার দৃশ্য ও গানের কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি উপস্থাপন
হিসেবে দেখছেন। আবার অনেকে মজার মন্তব্য করে বিষয়টি নিয়ে রসিকতায় মেতেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশ্ন তুলেছেন, সেটি ছারপোকার কামড়ের
দাগ কি না। আবার কেউ শুভশ্রীর স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে মজার
মন্তব্য করেছেন। তবে এসব মন্তব্যের পাশাপাশি দৃশ্যটির উপস্থাপন নিয়েও সমালোচনা করছেন
অনেকে।
দেব ও শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কের ইতিহাসও নতুন করে আলোচনার পেছনে
ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকে। একসময় সম্পর্কে থাকা এই জুটি বর্তমানে আলাদা জীবনে
থাকলেও পর্দায় তাদের রসায়ন এখনও দর্শকদের আগ্রহের কেন্দ্রে।
সম্প্রতি সিনেমাটির প্রচারণার একটি অনুষ্ঠানে মঞ্চে শুভশ্রীর হাতে
হাঁটু গেড়ে চুমু দেন দেব। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়েও
তৈরি হয়েছিল নানা আলোচনা। একইভাবে শুভশ্রীকে কোলে তুলে ফটোগ্রাফির ঘটনাও সমালোচনার
জন্ম দেয়।
এরপর নতুন গানের ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশ্যে আসায় দুই তারকার ব্যক্তিগত
সম্পর্কের অতীত ও বর্তমান নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
তবে বিতর্কের মধ্যেও সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি। বরং গান
প্রকাশের পর দেব-শুভশ্রীর পর্দার রসায়ন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
অ্যাকশন ও রোম্যান্টিক ঘরানার ‘দেশু ৭’ আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে
মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে দেবের। অভিনয়ের
পাশাপাশি ছবিটির প্রযোজনার দায়িত্বও রয়েছে তার হাতে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন