দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে কয়েক ধাপে দেশের দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে
বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এর ফলে বর্ষা মৌসুমের শেষ
পর্যায়ের বৃষ্টির পর দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে।
সোমবার (৫ অক্টোবর) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক
জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল
হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং
উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা
থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া
অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ
ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়
বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা
বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা,
ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু
কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
এ দিনও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম
মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এর ফলে বর্ষা মৌসুমের শেষ পর্যায়ের বৃষ্টিপাতের
পর ধীরে ধীরে আবহাওয়ার ধরনে পরিবর্তন আসতে পারে।
মৌসুমি বায়ু বিদায়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রবণতা কমে আসার পাশাপাশি
দিন ও রাতের তাপমাত্রায়ও পরিবর্তন দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন