তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম কিংবা যাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তোলা হয়েছে, তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাগরের সমর্থক নেতাকর্মীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিন সক্রিয় ছিলেন রাকিবুর রহমান সাগর। দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি রাজপথে ছিলেন বলে দাবি তাদের।
তাদের অভিযোগ, মহানগর যুবদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সামনে আসায় সাগরকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা শুরু হয়েছে। বিভিন্ন ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে তাঁকে বিতর্কের মধ্যে ফেলার উদ্দেশ্যেই এসব প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা।
অনুসারীরা বলেন, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকেই সাগর রাজনীতি করে আসছেন। ভিত্তিহীন প্রচারণা চালিয়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড থামিয়ে দেওয়া সম্ভব নয়।
এদিকে বিভিন্ন মাধ্যমে সাগরকে নিয়ে প্রকাশিত খবর ছড়িয়ে পড়ার পর সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় তাঁর সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অনুসারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রকাশিত তথ্যকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
সাগরের সমর্থকদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর মহানগর যুবদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া যখন আলোচনায়, ঠিক তখনই তাঁকে ঘিরে এমন প্রচারণা শুরু হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। প্রকাশিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন