সকাল ১০টার দিকে কর্মস্থল আদালতপাড়ায় যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুনির উদ্দিন। পরে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
আইনজীবীর মৃত্যুর খবর নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, মুনির উদ্দিনের আকস্মিক মৃত্যুতে সমিতির সদস্যরা গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আনোয়ার প্রধান আরও জানান, প্রয়াত আইনজীবীর আত্মার মাগফিরাত কামনায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
অ্যাডভোকেট মুনির উদ্দিনের মৃত্যুতে আইনজীবী মহলে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন