নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন। এ সময় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার
(১৫ অক্টোবর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাঁদের
গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের
দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৯৭ জনের মধ্যে ১২ জন মাদক ব্যবসায়ী, ৪৫ জন
মাদকসেবী, তিনজন ছিনতাইকারী, আদালতের পরোয়ানাভুক্ত ২০ জন এবং কার্যক্রম নিষিদ্ধ
ঘোষিত সংগঠনের পাঁচ সদস্য রয়েছেন। এ ছাড়া নিয়মিত মামলার ছয় আসামি ও অন্যান্য ধারার
মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা
পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় পাঁচ গ্রাম হেরোইনসহ দুই মাদক
ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পাঁচ মাদকসেবী ও তিন ওয়ারেন্টভুক্ত
আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা
মডেল থানা এলাকায় পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক
ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া একজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ছয়জন এবং
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ
থানা এলাকায় ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার
মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর
থানা এলাকায় পরিচালিত অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন
মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য ধারার মামলার ছয় আসামি রয়েছেন।
সোনারগাঁয়ে
পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে ১৪ জন মাদকসেবী, দুজন
ছিনতাইকারী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
রূপগঞ্জে
পরিচালিত অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ
ছাড়া ১৪ মাদকসেবী, একজন ছিনতাইকারী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে,
আড়াইহাজার থানা এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে
তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার চার আসামি রয়েছেন।
জেলা
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং
অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন