বুধবার (২৩ সেপ্টেম্বর)
সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান
চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার
সায়মন (২৭) সন্ত্রাসবিরোধী মামলার আসামি। তিনি কদমতলী বড় মসজিদ এলাকার জসিমের
ছেলে।
এ ছাড়া সামারি ট্রায়াল
মামলায় গ্রেপ্তার পাঁচজন হলেন—শহীদ (২৮), জাহিদ (২৪), রনি (৩৪), ছাত্তার সরকার (৩৯) ও ইসমাইল (২১)।
তাদের মধ্যে শহীদ মধ্য সানারপাড়া, জাহিদ ও রনি পশ্চিম
সানারপাড়া ও সৈয়দপাড়া ক্যানেলপাড়, ছাত্তার সরকার
শান্তিনগর ক্যানেলপাড় এবং ইসমাইল ফতুল্লার শাহজালাল রোড এলাকার বাসিন্দা।
সিআর ও জিআর মামলার পরোয়ানায়
গ্রেপ্তার করা হয়েছে ফারুক (৪৯), রাসেল ও রতনকে। ফারুক গোদনাইল ভূঁইয়াপাড়া
এলাকার আবুল কাসেমের ছেলে। রাসেল বর্তমানে কদমতলী ইপিজেড এলাকায় বসবাস করেন এবং
রতন রসুলবাগ আদর্শনগর এলাকার বাসিন্দা।
অন্যদিকে মাদকবিরোধী অভিযানে
শিমরাইল এলাকা থেকে কামালকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তল্লাশির
সময় তার কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার
ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে
তাদের আদালতে পাঠানো হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন