নারায়ণগঞ্জের নবনিযুক্ত
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ ক্লাব
লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা। এ সময় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি
যানজট, হকার ও নাগরিক ভোগান্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতে ক্লাবের
সভাপতি আলহাজ এম. সোলায়মান নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই
সঙ্গে তার দায়িত্বকাল সফল ও সুন্দর হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আলোচনায় নগরীর সড়ক ও ফুটপাত
দখলমুক্ত রাখা এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর বিষয়টি গুরুত্ব পায়। ক্লাব সভাপতি
বলেন, শহরের ব্যস্ত সড়ক ও ফুটপাত হকারমুক্ত রাখা গেলে সাধারণ মানুষের চলাচল
অনেকটাই স্বাভাবিক হবে। পাশাপাশি যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর
পদক্ষেপ প্রয়োজন।
তিনি আরও বলেন, নগরীর
বিভিন্ন সমস্যা সমাধানে শুধু একটি পক্ষের উদ্যোগ যথেষ্ট নয়। প্রশাসন, ব্যবসায়ী, নাগরিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট
অন্যান্য পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবভিত্তিক এবং মানবিক সিদ্ধান্ত নেওয়া
প্রয়োজন।
সাক্ষাতে নারায়ণগঞ্জ শহরের
সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিকদের দৈনন্দিন
ভোগান্তি কমানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।
এ সময় নারায়ণগঞ্জ ক্লাব
লিমিটেডের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহসভাপতি
ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালক মো. জাহিদ হোসেন,
মো. আলতাফ হোসেন ও অ্যাডভোকেট শেখ গোলাম মোর্শেদ (গালিব)সহ
পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে ক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো.
হাবিবুর রহমানের সুস্বাস্থ্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং দায়িত্ব পালনে সফলতা কামনা
করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন