শূন্য হওয়া সাধারণ সম্পাদক
পদে নতুন নেতৃত্ব পেয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন সাধারণ পাঠাগার
নারায়ণগঞ্জ। কার্যনির্বাহী পরিষদের সদস্যদের গোপন ভোটে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
রবীন আহমেদকে এ পদে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)
সন্ধ্যায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন সাধারণ পাঠাগারের সভাপতি মো.
কুতুবউদ্দিন শাহীন।
বিশেষ সভায় সাধারণ সম্পাদক
পদে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা শেষে ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের
সাবেক সভাপতি মঈন আহসানের পরিচালনায় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা গোপন ব্যালটে
ভোট দেন। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পাওয়া রবীন আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা
হয়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর
ব্যক্তিগত কারণ দেখিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান দাবা প্রশিক্ষক
মোহাম্মদ শামীম। তার পদত্যাগের পর পদটি শূন্য হওয়ায় নতুন সাধারণ সম্পাদক
নির্বাচনের উদ্যোগ নেয় কার্যনির্বাহী পরিষদ।
রবীন আহমেদ এর আগে সাধারণ
পাঠাগার নারায়ণগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর রবীন আহমেদ তাকে সাধারণ
সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সবার
প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন