নারায়ণগঞ্জের বন্দরে
স্বর্ণের দোকানে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় মিজান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার
করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা
হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর)
বন্দর থানার মালামত এলাকায় মামুন ডাকাতের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা
হয়। মিজান সোনাচরা এলাকার ফজলুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার
দুপুরে ঢাকেশ্বরী বাজারের সোনাচরা এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে।
দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সংঘটিত ওই ঘটনার দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা
পড়ে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায়
আসে।
ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত
করতে তদন্তে নামে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের
নির্দেশনায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যদের সমন্বয়ে একাধিক দল
তথ্য সংগ্রহ ও অভিযান শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায়
মিজানের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে
পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, ডাকাতির সঙ্গে জড়িত
অন্যদের শনাক্ত করার পাশাপাশি লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধারে
অভিযান চালানো হচ্ছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন