বুধবার (৭ অক্টোবর) নিতাইগঞ্জ বাজারে গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের বিক্রয় পরিস্থিতি পরিদর্শনের সময় ইমরান স্টোরে এসব অনিয়ম ধরা পড়ে। পরে ঘটনাস্থলেই জরিমানার টাকা আদায় করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে এর আগে জালকুড়ি, পশ্চিম তল্লা ও শিবু মার্কেট এলাকায় তদারকি করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় নিতাইগঞ্জে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের সময় বিভিন্ন বিক্রয় প্রতিষ্ঠানের গ্যাস সিলিন্ডার কেনার রশিদ যাচাই করেন কর্মকর্তারা। এ সময় খুচরা ব্যবসায়ীরা ডিলারদের কাছ থেকে পণ্য সরবরাহে ঘাটতির বিষয়টি তুলে ধরেন।
পাশাপাশি ব্যবসায়ীদের ক্রয়সংক্রান্ত রশিদ সংরক্ষণ এবং দোকানে পণ্যের মূল্যতালিকা এমন স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে ক্রেতারা সহজেই তা দেখতে পারেন।
তদারকি শেষে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, নির্ধারিত দামের বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির ঘটনা ঘটলে ভোক্তাদের লিখিত অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও প্রমাণ সংরক্ষণ করতেও ভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন