বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মঠের ঘাট ও উপজেলা পরিষদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের দাবি, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন এবং নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন।
বক্তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট আবুল কালাম জাকির, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, আলী হোসেন, পলাশ ফারুক, আবুল আজাদ ও দুলাল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন