নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক
অভিযানে ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত কুতুবপুর ও শান্তিধারা এলাকায়
অভিযান দুটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কুতুবপুরের
দাপা মসজিদ এলাকার রিপন গাজীর মেয়ে সোনিয়া (২৮) এবং চাঁদপুর সদর উপজেলার সাকুয়া
এলাকার আলমাছ মোল্লার ছেলে মো. মানিক ওরফে নয়ন (৩০)। নয়ন বর্তমানে ফতুল্লার
শান্তিধারা সাইনবোর্ড এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার
ভোর সাড়ে ৬টার দিকে এসআই মিলন ফকিরের নেতৃত্বে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল
দাপা মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় সোনিয়াকে আটক করে তার কাছ থেকে ১৬০ পিস
ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর সকাল পৌনে ১১টার দিকে
একই থানার আরেকটি দল শান্তিধারা (সাইনবোর্ড) এলাকার ৬ নম্বর রোডে অভিযান পরিচালনা
করে। এসআই মো. খালেদুজ্জামানের নেতৃত্বাধীন দলটি মিজানুর রহমান খোকনের বাড়ির
সামনের সড়ক থেকে মানিক ওরফে নয়নকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা
ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার
দুজনের বিরুদ্ধেই এর আগে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন