নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ১৫৪ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবনের অভিযোগে ৯৮ জন রয়েছেন। সোমবার
(৫ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের
মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন,
মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ২ জন,
চোর ১ জন, ডাকাত ৭ জন, পরোয়ানাভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১
জন এবং অন্যান্য আইনে ৩ জন রয়েছেন।
থানাভিত্তিক অভিযানে
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। একই
অভিযানে ৮ মাদকসেবী,
নিয়মিত মামলার ২ আসামি ও পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১৩ জনকে
গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের
অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য, ২১০
গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, ২৮ মাদকসেবী, এক চোর, পরোয়ানাভুক্ত ৫ জন, নিয়মিত মামলার ২ আসামি এবং অন্যান্য আইনে ৩ জন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জে পুলিশের
অভিযানে ১৮ মাদকসেবী,
২ ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত ৩ জনসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশের অভিযানে ২২ মাদকসেবী ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৪ জনসহ
গ্রেপ্তার হয়েছেন ২৬ জন।
সোনারগাঁয়ে মোট ৩০ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য, ৫ গ্রাম
হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী,
৬ ডাকাত, পরোয়ানাভুক্ত ৪ জন এবং নিয়মিত
মামলার ২ আসামি রয়েছেন।
রূপগঞ্জে পুলিশের অভিযানে ১৮
জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য, ৯৫ পিস
ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইনসহ ২ মাদক
ব্যবসায়ী, ৮ মাদকসেবী এবং নিয়মিত মামলার ৫ আসামি রয়েছেন।
অন্যদিকে, আড়াইহাজারে
পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই,
ডাকাতি, চুরি এবং অন্যান্য অপরাধ
নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে
অভিযান অব্যাহত রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন