রোববার (১১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত ৯ জন। এ ছাড়া ধর্ষণ মামলায় একজন, নারী ও শিশু নির্যাতন মামলায় একজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসিব ওরফে হোসেন (২৩), জুবায়ের আহাম্মদ অপু (২১), শান্ত (২১), সাইদ (৩৫), রাতুল (২৩), পাপ্পু হোসেন ফরহাদ (২৬), সরফরাজ (৩০), তরিকুল ইসলাম (৩২) ও ইয়াছিন মোল্লা (২২)। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন ইয়ামিন মল্লিক (৩২)। অন্যদিকে, আদালতের পরোয়ানায় আদমজী এলাকার রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন