রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের গলাচিপা কুড়িপাড়ায় শঙ্খধ্বনি প্রতিযোগিতায় অংশ নেন খোরশেদ। একই দিন মাসদাইর ও আমলাপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিতেও উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানগুলোতে বক্তব্য দিতে গিয়ে খোরশেদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসব হয়ে উঠুক আনন্দময় ও সর্বজনীন।”
দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
কর্মসূচিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন