নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের
মধ্যে বঙ্গবন্ধু পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার এক নেতাও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে
সন্ত্রাসবিরোধী আইন,
জুয়া, ডাকাতির প্রস্তুতি ও সামারি
ট্রায়ালের মামলা রয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর)
সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা
হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী
আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন বঙ্গবন্ধু পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার
সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আনিসুর রহমান ও মনির হোসেন মানিক (৫৮)। পুলিশের ভাষ্য
অনুযায়ী, আনিসুর রহমান আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
জুয়া আইনের মামলায় গ্রেপ্তার
চারজন হলেন সুমিলপাড়া বিহারি ক্যাম্পের মো. রিয়াদ (৫৫), মো.
নাছিম (৫২), মো. মুক্তার হোসেন (৪৫) ও মো. জামিল (৫৫)।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতির
মামলায় মো. সবুজ রকি (২৮) এবং সামারি ট্রায়ালে আব্দুল জব্বার (৪৯) গ্রেপ্তার
হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের পৃথক দল এসব
অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আটজনকে সোমবার আদালতে
পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন